• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ (একশত এক) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার ঈদের ৫ম দিনেও এই কাঠ পোড়া রোদে দেখা মিলছে ভ্রমণ পিপাসুদের- একুয়াডাক্টে,নীলফামারীর কিশোরগঞ্জে। উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া খান বাড়ি হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগা মাঠ এবং রাস্তা খুব ঝুঁকিতে আছে কাঠ পোড়া রোদে,মাঠে নেউ কেউ-শূন্যতায় পড়ে। রামিসা মামলায় পানি দিয়ে আলামত নষ্ট নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ (একশত এক) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ (একশত এক) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।

POLICE MEDIA CELL NILPHAMARI
[02 JUN 2026]

গত ইং- ০১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন গাছবাড়ি বাসস্ট্যান্ড হতে নীলফামারী পুলিশ লাইন্স গামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারী সার গোডাউন সংলগ্ন মহাসড়কের ব্রিজের উপর ১। মোঃ সুমন ইসলাম (৩২), পিতা-মৃত জমির উদ্দিন, সাং-বন বিভাগ, টুপামারী, থানা ও জেলা-নীলফামারীকে আটক করা হয়। ঘটনাস্থলে ধৃত আসামী মোঃ সুমন ইসলাম এর দেহ তল্লাশীকালে তার হেফাজত হইতে ১০১ (একশত এক) পিস লালচে কমলা রংয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা সহ মাদক বিক্রয় কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য (৩০০x১০১)=৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত) টাকা মাত্র।’ প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ সুমন ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।

গৃহিত ব্যবস্থা ঃ- ধৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী জেলার নীলফামারী সদর থানার মামলা নং-০৪, তারিখ-০২/০৬/২০২৬ খ্রিঃ, জিআর নং-২০৮/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হইয়াছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd